ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ডিস ব্যবসা দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৩৫৫ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় ডিস ব্যবসার দ্বন্দ্ব সমাধানের কথা বলে অফিসে ডেকে নিয়ে তিনজনকে গুলি করে হত্যা চেস্টার অভিযোগ উঠেছে। এঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুরের কোহিনুর সরকারের মার্কেটের পিছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মানিক সরকার, শরিফ সরকার ও সাইদুর রহমান। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

অভিযুক্তরা হলেন- মাসুম খান, অশ্রু, সালমান ও বক্কর। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
মানিক সরকার বলেন, আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিসের ব্যবসা করে আসছিলাম।

আজ সন্ধ্যায় অভিযুক্তরা আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিলো। এঘটনায় অশ্রুর সাথে মোবাইলে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মিমাংসার জন্য ডাকে।

পরে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা কাটাকাটি হয়। এসময় তারা অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

এব্যাপারে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আবদুল্লাহ আল কাফি বলেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

ডিস ব্যবসা দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

আপডেট সময় : ০৮:১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩