ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ধর্ষণ মামলার আসামিদের কথায় রাজি না হওয়ায় খুন হয় নাজমুল

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৩৩৫ বার পঠিত

বগুড়ায় র‌্যাবের অভিযানে ৪৮ ঘন্টার মধ্যে নাজমুল হত্যা মামলার আসামি মোঃ রকি (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে জেলার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তি, বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা এলাকার মোঃ হারুনের ছেলে মোঃ রকি (৩৪)।

বুধবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, গত ২২ অক্টোবর বগুড়ার গাবতলীর হাতিবান্ধা মধ্যপাড়া এলাকার ধানক্ষেত থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। নাজমুল ওই এলাকার জহুরুল প্রামানিকের ছেলে এবং পেশায় একজন সিএনজি চালক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বগুড়ার গাবতলী থানায় মামলা দায়ের করে।

তিনি আরও জানান, মামলার সূত্র ধরে ও গোপন সংবাদের ভিত্তিতে রকিকে গ্রেফতার করে বগুড়া গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য যে, ১ বছর আগে নাজমুলের ফুফাত ভাই সোহেলের মেয়েকে ধর্ষণের ঘটনায় বগুড়া সদর থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। নাজমুল বিভিন্ন সময়ে ধর্ষণ মামলার বাদী সোহেলকে তার সিএনজি করে বগুড়া কোর্টে আনা নেওয়া করত। ওই মামলার আসামি উজ্জল ও রকি বিভিন্ন সময় নাজমুলের উপর চাপ সৃষ্টি করে আসছিল আপোষ-মিমাংসা করে দেওয়ার জন্য। এতে রাজি না হওয়ায় তারা নাজমুলকে খুন ও জখমের হুমকি দেয়। তাদের হুমকিতে ভুক্তভোগী নাজমুল প্রায় ৩ মাস আগে থেকে সিএনজি চালানো বাদ দেয়। প্রায় সময়ই নাজমুল তার স্ত্রীকে বলতেন, “উজ্জল ও রকি লোকজন দিয়ে আমাকে মেরে ফেলবে। তুমি আমার ছেলে-মেয়েকে দেখে রেখ।”

ট্যাগস :

ধর্ষণ মামলার আসামিদের কথায় রাজি না হওয়ায় খুন হয় নাজমুল

আপডেট সময় : ০৬:৫৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩