ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

‘মুজিব’ দেখতে শতাধিক আ.লীগ নেতাকর্মী নিয়ে সিনেমা হলে সালথা উপজেলা চেয়ারম্যান

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১২৭ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি ফরিদপুরের সালথার শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে দেখেছেন সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে ফরিদপুর শহরের বনলতা সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি দেখেন এ উপজেলা চেয়ারম্যান।

এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিকুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, মো. বাকি বিল্লাহ সহ শতাধিক নেতাকর্মী হলের পর্দায় এ সিনেমাটি দেখেন।
এর আগে গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।

ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

‘মুজিব’ দেখতে শতাধিক আ.লীগ নেতাকর্মী নিয়ে সিনেমা হলে সালথা উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩