ছাত্রলীগ কর্মী দ্বারা লাঞ্ছনার শিকার আওয়ামী নেত্রী সুমনা আকতার লিলি
- আপডেট সময় : ০৪:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৩৫১ বার পঠিত

ছাত্রলীগ কর্মী দ্বারা লাঞ্ছনার শিকার আওয়ামী নেত্রী সুমনা আকতার লিলি।
গতকাল রাতে রংপুরের বদরগন্জ পৌরসভার সম্মূখে ভবেশ্বর শাহা বারোয়ারী মন্দীরে হিন্দু সম্প্রদায়ের সাথে শ্বারদীয় শুভেচ্ছা বিনিময় করতে আসে রংপুর -২ বদরগন্জ -তারাগঞ্জ আসনের আওয়ামী লীগ নমিনেশন প্রত্যাশি প্রার্থী সুমনা আকতার লিলি ।
এ সময় বদরগন্জ পৌর ছাত্রলীগ সভাপতি মিম,কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল, সাদ্দাম হোসেন ও রেজাউল করিম পান্না সহ বেশ কিছু ছাত্রলীগ কর্মী তার উপর হামলা চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ ধাক্কাধাক্কি ও ট্যানাহ্যাচরা করে লিলি বেগমকে।
ঘটনা স্থলে উপস্থিত ছিলেন, রংপুর-২ এর সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক বদরগন্জ পৌর চেয়ারম্যান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী টুটুল। প্রশাসনিক দপ্তরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, এএসপি সার্কেল-বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরগন্জ থানা অফিসার ইনচার্জ।
তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়ে সুমনা আকতার লিলি বদরগন্জ থানায় একটি সাধারন ডাইরি করেন।



















