রাস্তার পাশেই সন্তান জন্মদিলো ভারসাম্যহীন নারী- পুলিশের হস্তক্ষেপে নেওয়া হলো হাসপাতালে
- আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২২৭ বার পঠিত

ফুটফুটে নিষ্পাপ শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে মিটিমিটি হাসছে। রবিবার ভোর আনুমানিক চারটা দিকে তার জন্ম। শিশুটি জন্ম নিয়েছে আশুলিয়া টংগাবাড়ী সড়কের পাশে ছালাম ফিলিং স্টেশন এর সামনে একটা গলির ভিতরে, সেটা আবার সুখী (২৭) নামে এক মানুষিক ভারসাম্যহীন এক পাগলির গর্ভে।

রবিবার (২২ অক্টবর)আশুলিয়ার জিরাবো টংগাবাড়ী এলাকায় রাতের আঁধারে সন্তানসম্ভবা এক পাগলি মায়ের প্রসববেদনার চিৎকার করছিলো ।
এমন একটি রাতে নির্জন জায়গা থেকে চিৎকারের শব্দ শুনতে পায় শফিকুল ইসলাম শফিক নামে স্থানীয় এক বাসিন্দা। শব্দকে গন্তব্য করে আরও কয়েকজনকে সাথে নিয়ে এগিয়ে যান শফিক। গিয়ে দেখতে পান একজন ভারসাম্যহীন নারী প্রসব বেদনায় চিৎকার করছে। তা দেখে তারা প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান । কিন্তু গর্ভবতী ভারসাম্যহীন নারীকে সেখানে রাখতে পারে নাই। সেখান থেকে সে পালিয়ে যায়।
সেই রাতেই উপরোক্ত জায়গায় আনুমানিক ভোর ৪ টার দিকে একটি পুত্র সন্তানের জন্মদেয় সুখী।
পরবর্তী শফিকসহ আরও কয়েকজন সুখী ও নবজাতকে উদ্ধার করেন এবং পুলিশকে কল দেন।
আশুলিয়া থানার উপ পুলিশ পরিদর্শক ও আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) মোঃ আরফাত উদ্দিন ঘটনা স্থলে গিয়ে ভারসাম্যহীন সুখী ও নবজাতকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
এবিষয়ে আশুলিয়া থানার উপ পুলিশ পরিদর্শক ও আশুলিয়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস আই) মোঃ আরাফাত উদ্দিন প্রতিদিনের খবরকে বলেন, খবর পাওয়া সাথে সাথে আমি ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুখী ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং ভর্তি করি সেই সাথে সাভার সমাজ সেবা অধিদপ্তরে যোগাযোগ করেছি।
এসময় তিনি আরও বলেন মানুষিক ভারসাম্যহীন নারী নিজেই তার নাম সুখী বলেছে তিনি লালমনির হাট জেলার হাতি বান্ধা থানাধীন দোয়ানী নিজগোট্টী গ্রামের দারোগ আলীর মেয়ে। তার স্বামীর নাম ওয়াজেদ আলী বাবু।আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি। সুখী একটা পুত্রসন্তান প্রসব করেছেন।বর্তমানে মা ও শিশু দুজনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
স্থানীয়রা বলেন , সুখী প্রায় ৫-৬ দিন ধরে মানসিক অসুস্থ অবস্থায় টংগাবাড়ীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতেন। প্রসববেদনায় সুখীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা শফিকসহ আরও কয়েকজন তাকে রাতেই উদ্ধার করে এবং থানায় কল দেন।পুলিশ এসে সুখী ও তার বাচ্ছাকে চিকিৎসার উদ্দেশ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


















