ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সড়ক দুর্ঘটনায় শুভ নামের পোশাক শ্রমিক নিহত

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি( রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২২০ বার পঠিত

রাজবাড়ী বালিয়াকান্দির জামালপু‌রে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে শুভ মন্ডল (১৯) নামে পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

( ২২ অক্টোবর)রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুভ মন্ডল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের ভরত মন্ডলের ছেলে।উচ্চ মাধ্যমিক পাশ করে সে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতের ভাই সনৎ কুমার মন্ডল বলেন, শুভ দুর্গা পূজার ছুটিতে বাড়ি আসছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার দুই ভাই শুভ মন্ডল ও কাজল মন্ডল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় শুভ মোটরসাইকেলের পেছনে বসা ছিল। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লে‌গে শুভ ও কাজল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মধুখলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তা‌কে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে শুভ মারা যায়।

সড়ক দুর্ঘটনায় শুভ নামের পোশাক শ্রমিক নিহত

আপডেট সময় : ০৩:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩