ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাভারে জমি দখলকে কেন্দ্র করে  ঘর, দোকান ও মন্দির ভাঙচুর

সাভার প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৮৭ বার পঠিত

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ সময় একটি পরিবারিক মন্দিরও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হিন্দু পরিবারের জমি দখল করার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বুধবার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মোত্তারটেক এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অনেক বছর আগে মোত্তারটেক এলাকার কেশব লাল নামের এক ব্যক্তি তার একচল্লিশ শতাংশ জমি ওই এলাকার চারটি হিন্দু পরিবারকে বসবাস করার জন্য দিয়ে ভারতে চলে যান।

পরে সেই থেকে চারটি হিন্দু পরিবারের সদস্যরা সেখানে বসবাস করে আসছিলো। পরে একটি পক্ষ জাল দলিল তৈরি করে কোটি টাকা মুল্যের ওই জমি কিনে নিয়েছে এই মর্মে কিছু লোক গতকাল ওই জমির চার পাশে বাঁশ দিয়ে বেড়া তৈরি করেন ও তাদেরকে জমি ছেড়ে বাড়ি ঘর অন্য স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

পরে রাতে একদল দুর্বৃত্ত লাঠি সোটা ও ধারালো অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে ওই হিন্দু ধর্মবলম্বী পরিবারের মাঝে হামলা চালিয়ে বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর ও পারিবারিক মন্দির ভাঙচুর করে লুটপাট করে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা কিছু লাউ গাছও কেটে ফেলেন। পরে সকালে তারা ঘুম থেকে উঠে বাড়ি ঘর ও মন্দিরে তান্ডব চালানোর ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

ভুক্তভোগী রেখা রানি নামের এক নারী বলেন, দুর্বৃত্তরা যখন হামলা চালায় তখন তাদের বলা হয় বাড়ি ঘর ছেড়ে না গেলে সবাইকে অস্ত্রের মুখে হত্যা করা হবে। দুর্বৃত্তরা এসময় একটি দোকানের মালামাল পুকুরে ফেলেও দেন। পরে সকালে খবর পেয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও আশুলিয়া থানার এস আই নুরুল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে বলে জানান।

এদিকে এঘটনায় ভুক্তভোগী হিন্দু পরিবারগুলো এঘটনার জন্য সাভার সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুমকে দায়ী করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা

ট্যাগস :

সাভারে জমি দখলকে কেন্দ্র করে  ঘর, দোকান ও মন্দির ভাঙচুর

আপডেট সময় : ০২:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩