বগুড়ায় পণ্যবাহী ট্রাকে মিলল ১০ হাজার পিস ইয়াবা
- আপডেট সময় : ০৬:৫৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২২২ বার পঠিত

বগুড়ায় ১০ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ও চৌদ্দ হাজার সাতশত কেজি খোলা লবণসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি আভযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিজানুর রহমান(২৯), মোঃ আলামিন মিয়া (২৩) এবং মোঃ জুয়েল মিয়া (৩৩)।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে বগুড়ার শাজাহানপুর থানার ঢাকা-বগুড়া মহাসড়ক এর সাজাপুর টিএমএসএস সিএনজি লিমিটেড সিএনজি ও গ্যাসোলিন ষ্টেশন এর সামনে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-২৪-৩৭৩৭ নম্বরের একটি পন্যবাহী ট্রাক থেকে ১০ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ও চৌদ্দ হাজার সাতশত কেজি খোলা লবণসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, তাদেরকে ১০ হাজার পিস ইয়বাসহ আটক করা হয়। আসামিদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।




















