ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় সন্তানকে আটকে রেখে গৃহবধূকে হত্যা

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৩৮ বার পঠিত

বগুড়ায় সন্তানকে আটকে রেখে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাসলিমা আকতার (২২) নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় কাজিম আলী নামে তাদের তিন বছরের ছেলে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূ, ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী তাসলিমা আকতার (২২)।

নিহত গৃহবধূর স্বামী সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ১নং রেল ঘুমটির পাশের মার্কেটে ব্যবসা করি। রাত সাড়ে ৮টার দিকে বাসার সামনে এসে আমার মোটরসাইকেল দিয়ে তিনবার হর্ণ দিই। কিন্তু বাসায় থেকে কোন সাড়া শব্দ পাই না। পরে আমি বাইরে থেকে গেইটের লক খুলে ভিতরে প্রবেশ করে দেখি আমার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে রুমে আটকে রাখা আমার তিন বছরের ছেলেকে বের করলে দৌড়ে কান্নারত অবস্থায় সে বলে আমার মা মরে গেছে। তখন পুরো বাসা অন্ধকার ছিল।’

নিহতের ননদ মল্লিকা আকতার বলেন, আমার ননদের সাথে কারও কোন শত্রুতা ছিল না। আমার ভাবীর মোবাইল বাসায় নেই। আমাদের সন্দেহ হচ্ছে পরিচিত কেউ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, নিহত গৃহবধূর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাদের সন্তানও আহত অবস্থায় চিকিৎসাধীন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে শীঘ্রই উদঘাটন করা হবে।

ট্যাগস :

বগুড়ায় সন্তানকে আটকে রেখে গৃহবধূকে হত্যা

আপডেট সময় : ০৬:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩