ঝিনাইদহের মহেশপুরে শেখ দিবস উদযাপন
- আপডেট সময় : ০৬:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৩৬৬ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শেখ রাসেলের প্রতীকৃতিতে পুস্পমাল্য অর্পন করা সহ আলোচনা সভা, র্যালী, চিত্রংকন-কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড, শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, হাসিনা খাতুন হেনা, সহকারী কমিশনার (ভুমি) শরীফ শাওন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, পৌর কামান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার প্রমুখ।
এর পুর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শেখ রাসেল দিবস উপলক্ষে এক বনাঢ্য র্যালী বের করা হয।


















