মাদারগঞ্জ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৩৮ বার পঠিত

পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা বারোটার সময় অধ্যক্ষ শাহিদুল ইসলামের সভাপতিত্বে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহিদুল ইসলাম ।যানা গেছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ১৯৭৮ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগন উচ্চ শিক্ষা লাভের জন্য উক্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ চলার পথে বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে সুন্দর ছায়াঘেরা অবকাঠামোগত উন্নয়ন চতুপার্শে বাউন্ডারি ওয়াল নির্মাণ পরীক্ষায় অর্জিত ফলাফল ভাল এবং মানসন্মত শিক্ষা দিয়ে উপজেলা পেরিয়ে চমক অর্জন করেছে এই জেলায় ।
আজ নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও গত এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রদ্ধেয় নুরুল আমিন রাজা । বক্তব্য রাখেন গভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য এনামুল হক বেশ কয়েকজন অভিভাবক সদস্য শিক্ষার্থী ও সন্মানীত শিক্ষক মন্ডলিগন।বক্তারা নতুন শিক্ষার্থীদের অভিনন্দন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যতে কর্মমুখী শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রাখার পরামর্শ প্রদান করেন। পরে মান্যবর অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের স্বর্তিস্বারক সরুপ একটি করে গাছের চারা বিতরণ করেন।



















