সংবাদ শিরোনাম ::
আদিমারী বিশেষ অভিযানে ফেন্সিডিল ও অটো উদ্ধার
মো.হাসমত উল্লাহ-লালমনিরহাট:
- আপডেট সময় : ০৬:৩২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৮১ বার পঠিত

লালমনিরহাটের আদিতমারী থানাধীন ০৮ নং মহিষখোচা ইউপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অটো ইজি বাইক উদ্ধার করেন পুলিশ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই মোঃ জোবায়ের হোসেন, সঙ্গীয় ফোর্স সহ ০৮ নং মহিষখোচা ইউপি এলাকার গোবর্দ্ধন গ্রামে বিশেষ অভিযান চালালে আঃ মতিন ওরফে মতি (৪০)কে এবং অজ্ঞাতনামা অটো চালক পালিয়ে যায়।
উদ্ধার পূর্বক উক্ত আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মহিষখোচা ইউনিয়নে হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অটো ইজি বাইক উদ্ধার করেন পুলিশ।




















