ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সরকার যা বরাদ্ধ দেয় তার পাই পাই আপনাদের বুঝায়ে দেই: মতিয়া চৌধুরী

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২২৭ বার পঠিত

সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, “সরকার যা বরাদ্ধ দেয় তার পাই পাই আপনাদের বুঝায়ে দেই”। প্রতিবছরই আমার স্বাধ্যমত দেওয়ার চেষ্ঠা করি। পড়ালেখায় ভাল করেছে সেসব শিক্ষার্থীদের প্রণোদনা দেই। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং পড়ালেখায় আরো উৎসাহ পায়, অন্যদিকে শীতের কম্বল দিলে সাধারণ মানুষের উপকার হয় তাতে আমরা উপকৃত হই।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রনোদনা ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার উরফা ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির মেধাক্রমানুসারে ২০ জন করে ৯৮০ জন শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে ৯ লক্ষ ৬০ হাজার ও ৪টি ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেনির মেধাক্রমানুসারে ২০জন করে ৩২০ জন শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে ৩ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক প্রনোদনাসহ ২শ হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন।

ট্যাগস :

সরকার যা বরাদ্ধ দেয় তার পাই পাই আপনাদের বুঝায়ে দেই: মতিয়া চৌধুরী

আপডেট সময় : ০৭:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩