ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২১৭ বার পঠিত
শেরপুরের নকলায় নিজ ঘরের শয়নকক্ষের বাঁশের ধন্যার সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়ে বাবুল মিয়া (৩৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (৮ মার্চ) সকালের দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দুধেরচর গ্রামে এই অপমৃত্যু ঘটে। সে ওই গ্রামেরই মৃত. জসিম উদ্দিনের ছেলে। তিনি ১ মেয়ে এবং
১ ছেলে জনক। তবে তার আত্মহত্যার সঠিক কোন কারণ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বাবুল মিয়া বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভোগতেছিলেন। সেই কারনে পারিবারিক কলহ চলে আসছিল বাবুলের। প্রায় ৬ মাস আগে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তার ১৫ বছরের ছেলে সিয়ামকেও বাড়ি থেকে বের করে দেয়।

মঙ্গলবার সকালে সিয়াম তার বাবা বাবুলকে বাড়িতে
দেখতে আসে। কিন্তু ঘরের ভিতর দিয়ে বন্ধ থাকায় চলে যায়। আজ বুধবার সকালে স্থানীয়রাও অনেক ডাকাডাকি করেও ঘরের ভিতর থেকে কোন সাড়া পায়নি। পরে দরজার ফাঁক দিয়ে দেখে বাবুল ঘরের ধন্যার সাথে ঝুঁলে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাবুলের মরদেহের সুরুতহাল প্রস্তুত করে সদর হাসপাতালের
মর্গে প্রেরণ করনে।

নকলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আজ সকালে পাঠাকাটা ইউনিয়নের দুধেরচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে
পুলিশ পাঠাই। পুলিশ বাবুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।
ট্যাগস :

শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩