মিঠাপুকুরে পূজা উদযাপন কমিটির সাথে মিঠাপুকুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৩১৫ বার পঠিত

রংপুরে মিঠাপুকুর থানা পুলিশের আয়োজনে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসপি (ডি-সার্কেল) মোঃ আবু হাসান মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতিঃ সুবল কুমার মহন্ত, সাধারণ সম্পাদক-স্বপণ চন্দ্র সরকার সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি/সম্পাদক এবং অনন্যরা।
মঙ্গলবার (১৭-অক্টোবর) বিকালে মিঠাপুকুর থানা চত্বরে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এসএসপি (ডি-সার্কেল) আবু হাসান মিয়া, সুষ্ঠ ভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা চেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সর্বক্ষণিক নজরদারি থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ গুলোতে তদারকি করা হবে।
সভাপতির বক্তব্যে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন,পূজা মন্ডল গুলোতে ডিজে গান, আশেপাশে জুয়া খেলা,মাতলামি বন্ধে বিট অফিসার-গণকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি আনসার,ভিডিপি, গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক সহ সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি করেন।
উল্লেখ্য যে,মিঠাপুকুরে এবার ১৪৭ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন হবে।



















