ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

তহমিদুর রহমান, বগুড়া :
  • আপডেট সময় : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৩৬ বার পঠিত

বগুড়ার কাহালুতে ইসমাইল (৪৩) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) উপজেলার দলগাড়া এলাকার রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার উলট্ট মধ্য পাড়া এলাকার ইব্রাহিমের ছেলে ইসমাইল (৪৩)।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান জানান, প্রতিদিনের ন্যায় শনিবার (১৪ অক্টোবর) ইসমাইল তার ইজিবাইক নিয়ে বের হয়৷ কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এর এক পর্যায়ে রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলার দলগাড়া এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যার কারণে তার মৃত্যু হয়েছে।

তবে তাকে কেন হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো জানা যায়নি। তার ইজিবাইকটিও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

বগুড়ায় অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩