ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মায় রাতে অভিযান,১ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

সদরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩৫২ বার পঠিত

ফরিদপুরের সদরপুরে প্রজননে সক্ষম ডিমওয়ালা মা ইলিশ মাছ সংরক্ষণে পদ্মানদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে সদরপুর ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার।

শনিবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭ টা থেকে পিয়াজখালি শয়তানখালি লঞ্চঘাট থেকে স্পীড বোট ও ট্রলার নিয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির। উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় অভিযানে সহযোগীতা করেন সদরপুর থানা পুলিশ ও উপজেলা মৎস দপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর কবির বলেন, মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের জন্য প্রতিদিন অভিযান অব্যাহত রাখা হবে। আমরা সতর্ক আছি এবং প্রয়োজনে যে কোন সময় অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকব। তিনি আরও বলেন, ঘাটে স্পীডবোট ও ডবল ইঞ্জিন চালিত ট্রলার প্রস্তুত থাকবে। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গ, চলতি মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে ঘোষণায় বলা হয়েছে।

ছবি সংযুক্তঃ ফরিদপুরের সদরপুরের মা ইলিশ রক্ষার অভিযানে নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলার দৃশ্য –

সদরপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মায় রাতে অভিযান,১ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৫:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩