কেশবপুরে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র ৯ দিন ধরে নিখোঁজ
- আপডেট সময় : ০২:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২২৪ বার পঠিত

কেশবপুরে মেহেদি হাসান জিসান (১৪) নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র ৭দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের লোকজন জানান।
তার পরিবার সূত্রে জানা গেছে উপজেলার বায়সা গ্রামের অলিউল্লা ফকিরের ছেলে মেহেদি হাসান জিসান (১৪) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র গত ৭ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হন। নিখোঁজের ৯ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। সে নিখোঁজের পর থেকে পিতা মাতা সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নেওয়াসহ বিভিন্ন এলাকায় খোজাখুজির পরেও ছেলের সন্ধান পায়নি। মেহেদি হাসান জিসান কেশবপুর আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। লেখা পড়ার সুবাদে বাড়ির পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো।প্রতিদিনের ন্যায় গত ৭ অক্টোবর সকালে প্রাইভেট পড়তে আসার কথা বলে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরে এবং কালো রংয়ের একটি ব্যাগ নিয়ে বাড়ী থেকে বের হয় জিসান। ওইদিন শিক্ষকের কাছে সে প্রাইভেট পড়তে যায়নি এবং সন্ধ্যার পরেও বাড়িতে ফিরে যায়নি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পান তাহলে পরিবারের ০১৭৪৪-৮৯২৪৪৪ ফোন নাম্বারে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।
বি: দ্রঃ এই ছেলেটিকে খুঁজে পেতে এবং পিতা মাতার নিকটে ফিরে দিতে দয়া করে আপনারা সবাই লেখাটা শেয়ার করবেন। হয়তো আপনার শেয়ারে পিতা মাতা ফিরে পেতে পারে তাদের ছেলেকে।


















