ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শিশুদের কপালে টিপ নয়, দোয়া পড়ুন

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৪৯২ বার পঠিত

আমাদের সমাজের বহুল প্রচলিত একটি রীতি হলো, শিশুদের মানুষের বদনজর থেকে রক্ষার জন্য তার কপালে কালো টিপ দেওয়া। বিশেষ করে নবজাতককে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সময় এ দৃশ্য প্রায়ই দেখা যায়।

বস্তুত বদনজর থেকে হেফাজতের উদ্দেশ্যে শিশুর কপালে টিপ দেওয়াকে ইসলাম সমর্থন করে না। ইসলাম মনে করে, এর ফলে বদনজর রোধ করে না। শিশুকে বদনজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কী করতে হবে সে সম্পর্কে দিক-নির্দেশনা রয়েছে ইসলামে।

এমনকি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়েছেন একাধিক হাদিসে। সহিহ বোখারির এক হাদিসে এসেছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান ও হজরত হোসাইন (রা.)- এর জন্য এই দোয়া পড়ে আল্লাহতায়ালার কাছে আশ্রয় প্রার্থনা করতেন।

দোয়াটি হলো-

أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

উচ্চারণ: উয়িযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।

অর্থ: সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের আশ্রয়ে দিচ্ছি। -কানজুল উম্মাল

দোয়াটি এক সন্তানের জন্য পড়লে ‘উয়িযুকা’, দুইজনের জন্য ‘উয়িযুকুমা’ আর দুইয়ের অধিক হলে ‘উয়িযুকুম’ বলতে হবে। এর সঙ্গে আয়াতুল কুরসি, তিন কুল ও হাদিসের অন্যান্য দোয়া তো আছেই।

বলা হয়, হজরত ইবরাহিম (আ.) তার পুত্র হজরত ইসহাক (আ.) এবং হজরত ইসমাইল (আ.) কে এই দোয়ার মাধ্যমে ঝাড়-ফুঁক করতেন।

ট্যাগস :

শিশুদের কপালে টিপ নয়, দোয়া পড়ুন

আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩