কেশবপুরে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ১৭৭ বার পঠিত

কেশবপুরে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থারকার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এস আর ব্লাড ব্যাংকের ২ শতাধিক স্বেচ্ছাসেবী রক্তাদাতার উপস্থিতিতে এ সমাবেশ মিলনমেলায় রূপ নেয়। সমাবেশে স্বেচ্ছায় রক্তদানে স্বেচ্ছাসেবীদের আরও বেশি আগ্রহী করে তুলতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও নতুন সদস্য সংগ্রহ করা হয়।
এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোমরপোল আইডিয়াল কলেজের প্রভাষক এস এম রোকনুজ্জামান। অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন,সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জাপান প্রবাসী এস এম সাঈদুর রহমান সাঈদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সংস্থার উপপরিচালক সুফিয়া পারভীন শিখা, পরিচালক গোলাম কিবরিয়া, এস আর ব্লাড ব্যাংকের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক কিশোর মন্ডল, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান প্রমুখ।


















