ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সদরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ২৮২ বার পঠিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফরিদপুরের সদরপুরে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ মহড়ার আয়োজন করে সদরপুর উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আহসান মিয়া,সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমদসহ অন্যান্যরা।

জনসাধারণসহ স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। মহড়ায় স্থানীয়দের পাশাপাশি বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দুর্যোগের সময় করণীয় বিষয়ে তাদের ধারণা দেয়া হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় মানুষজনকে সচেতন করতে র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার এ আয়োজন করা হয়েছে।

সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩