সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের ৩শ জন জেলের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
ইমরান হোসেন মনিম-রাজবাড়ী :
- আপডেট সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১১৭ বার পঠিত

রাজবাড়ীতে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ মাছ আহরন বন্ধ করা হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুমে নদীতে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের মাঝে প্রনোদনার অংশ হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
খানগঞ্জ ইউনিয়নের ৩ শ জন জেলের মাঝে মৎস্য অধিদপ্তরের আওতায় ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শরিফুর রহমান সোহান,ট্যাগ অফিসার, ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।



















