সংবাদ শিরোনাম ::
মধুখালীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ১২:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ৩০৭ বার পঠিত

ফরিদপুরের মধুখালী উপজেলা পাবলিক লাইব্রেরীতে উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য আকমল হোসেন মৃধার সভাপতিত্বে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি মধুখালী শাখার সাধারণ সম্পাদক মো. নওশেরুল আলম,ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সদস্য এডভোকেট মানিক মজুমদার,উপজেলা কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, শাহ কুতুবুজ্জামান, গোপাল শিকদার প্রমুখ।
এ সময় বক্তারা নিত্যপণ্যের লাগামহীন দামের কথা উল্লেখ করে বলেন,সরকারকে জনগণের কথা মাথায় রেখে নিত্যপণ্যের দাম কমাতে হবে। এছাড়াও আসন্ন রমজানে গরিব জনগণ যেন টিসিবির পণ্য পেতে পারে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।



















