সংবাদ শিরোনাম ::
নান্দাইলে জাতীয় জন্ম, মৃত্যু নিবন্ধন দিবস পালিত
মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল:
- আপডেট সময় : ১০:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৭৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
উপজেলায় সোমবার (৯ই অক্টোবর) জাতীয় জন্ম, মৃত্যু নিবন্ধন দিবস পালন উপলক্ষে উপজেলা সদরে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা হল রুমে নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বিশেষ অতিথি পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া । অনুষ্ঠানে বক্তব্য ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, ইফতেকার মোমতাজ খোকন, মোশারফ হোসেন কাজল, প্রমুখ। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



















