ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বগুড়ায় র‌্যাবের অভিযানে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি শাওন গ্রেফতার

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২০৩ বার পঠিত

বগুড়ায় র‌্যাবের অভিযানে একাধিক অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা মামলার আসামি মোঃ মেহেদী হাসান শাওন (৪১) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ মেহেদী হাসান শাওন (৪১) বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১০ অক্টোবর) র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে বর্তমানে ৯ টি মামলা রয়েছে। যার মধ্যে, অস্ত্র মামলা ৪টি, মাদক মামলা ২টি, হত্যা চেষ্টা মামলা ২টি এবং ১টি চুরির মামলা চলমান আছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী দক্ষিণপাড়া এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সেলিমের উপর হামলা করে মোঃ মেহেদী হাসান শাওন। এসময় দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী মধ্যপাড়া এলাকায় চাইনিজ কুড়াল এবং চাকু দিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং হত্যা নিশ্চিত করতে হাত ও পায়ের রগ কেটে দেয়। তখন স্থানীয় এলাকাবাসী অজ্ঞান অবস্থায় ভুক্তভোগীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-১২ বগুড়ায় ছায়া তদন্ত শুরু করে।

ট্যাগস :

বগুড়ায় র‌্যাবের অভিযানে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি শাওন গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩