ডুমুরিয়ায় ইয়াবাসহ ০১ মাদক ব্যাবসায়ী আটক
- আপডেট সময় : ০৪:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৪৫২ বার পঠিত

খুলনা জেলা গোয়েন্দা পুলিশ’র বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ২৫ (পঁচিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ শামীম গাজী (২৮) গ্রেফতার।
এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে খুলনা ডুমুরিয়ার কোমরাইল পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে
গতকাল (৭অক্টোবর) শনিবার রাত ১০.৪৫ টার সময় খুলনা ডুমুরিয়া থানাধীন বরুনা গ্রামের আব্দুল কুদ্দুস গাজীর ছেলে মোঃ শামীম গাজী সালাউদ্দীন (২৭)কে ২৫ (পঁচিশ)পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত মামলাসহ তার নামে ০২ টি মাদক মামলা রয়েছে।



















