ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বালু ভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সরকারি হাসপাতালের চিকিৎসকের_

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৪৭৪ বার পঠিত

বালু ভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন ডা. হাফিজুর রহমান(২৯) নামে এক চিকিৎসক। আজ রবিবার সকাল নয়টা ত্রিশ মিনিটের দিকে হাসপাতালে যাবার পথে জামালপুর সদরের জয়রামপুরে এই দুর্ঘটনা ঘটে।
ডা. হাফিজুর রহমান সদর উপজেলার নান্দিনা স্বাস্থ্য উপকেন্দ্রে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত।
তার গ্রামের বাড়ি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে।
তার পিতার নাম দুলাল মিয়া। তিন ভাইবোনের মধ্যে কনিষ্ঠ এবং একমাত্র ছেলে সন্তান হিসেবে ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন ডা. হাফিজ।
তিনি জামালপুর শহরের ভাড়া বাসা থেকে নান্দিনা স্বাস্থ্য উপকেন্দ্রে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা গেছে, জয়রামপুর বালু ঘাট থেকে বালু ভর্তি ট্রাক অতর্কিতভাবে রাস্তায় উঠে এসে
হাফিজুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা সজোরে ধাক্কা দেয় ।
ডা. হাফিজুর রহমানের এক স্বজন জানান,
কৃষক পরিবারের সন্তান ডা. হাফিজ ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে এগারো মাস আগে নিয়োগ পান।

বছর দেড়েক আগে তিনি পার্শ্ববর্তী হাসিল গ্রামের বিথিকে বিয়ে করেন।
বিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে বলে জানিয়েছেন নিহত হাফিজের এক স্বজন।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস কালবেলা কে জানান, আমাদের এক সহকর্মী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন, জেলা সদর হাসপাতালে তার লাশের পাশেই আছি এখন।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে আছে।
চালক পলাতক।
ডা. হাফিজুরের কৃষক পিতা দুলাল মিয়া সহ পরিবারের অন্য সদস্যদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ট্যাগস :

বালু ভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সরকারি হাসপাতালের চিকিৎসকের_

আপডেট সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩