ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল আরোও এক যুবকের

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১৫৬ বার পঠিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথার মো. ইমরান মোল্যা (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (০৮ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ইমরান উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মো. সালাম মোল্যার ছেলে।

এর আগে শনিবার (০৭ অক্টোবর) রাত ৮ টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাত ১০ টার দিকে মো. ইমরান মোল্যা নামে এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে মারা যান তিনি।

এদিকে, ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২’শ ৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭’শ ৯১ জন।

সিভিল সার্জন জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন রোগী। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৪’শ ৩৮ জন। এর মধ্যে ১৩ হাজার ৫’শ ৭৬ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৯১ জন রোগী।

উল্লেখ্য, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহ আলম ও মো. শামসুল নামে সালথার দুই যুবকের মৃত্যু হয়।

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল আরোও এক যুবকের

আপডেট সময় : ১২:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩