ভাঙ্গায় দুই ইউনিয়নে ঘুর্নিঝড়ে ২ শতাধিক বাড়ি- ঘর লন্ডভন্ডঃঘর চাপায় গৃহবধূর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৩৪২ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় কয়েক মিনিটের আকস্মিক ঘুর্নিঝড়ে দুই ইউনিয়নের প্রায় ২ শতাধিক ঘর- বাড়ি ভেঙে লন্ডভন্ড হয়েছে।
ঘুর্নিঝড়ের ফলে উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী গ্রাম এবং আজিমনগর ইউনিয়নের ৩ টি গ্রামে বাড়ি ঘরের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্ডলী পাকিয়ে কয়েক মিনিটের ঝড়ে গাছপালা, ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

এ সময় ছোট হামিরদী গ্রামে ঘরের মধ্যে চাপা পড়ে ঝর্ণা বেগম(২০) নামে এক গৃহবধু ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত গৃহবধূর স্বামীর নাম শাহাবুদ্দিন শেখ। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গাছপালারও ব্যাপক ক্ষতি হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কয়েক মিনিটের ঝড়ে পুরো এলাকাটি লন্ডভন্ড হয়ে যায়।অপরদিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল,পুকুরপাড়,কর্নিকান্দা সহ বেশ কয়েকটি গ্রামে বাড়ি ঘর ও পাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে সড়কের পুলিয়া বাজার সংলগ্ন এলাকায় গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেল পর্যন্ত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




















