কেশবপুরে ডেঙ্গু রোগের প্রাদূর্ভাব বেড়েছে ,১ দিনে হাসপাতালে ভর্তি ৩৩,এ পর্যন্ত মৃত্যু-৩
- আপডেট সময় : ০৬:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১৫৬ বার পঠিত

কেশবপুরে ডেঙ্গু রোগের প্রাদূর্ভাব বেড়েছে। এক দিনে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন।
এর মধ্যে নতুন আক্রান্ত রুগী-১১ জন। উপজেলায় এ পযন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। কেশবপুর উপজেলার সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ১ জনের।
উপজেলা সরকারি হাসপাতাল অধিদপ্তর সুত্রে জানা গেছে উপজেলা গত ৯ মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরছেন ২৬৭ জন। আর গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের।
এরমধ্যে কেশবপুর হাসপাতাল থেকে রিলিজ পাওয়া ঢাকায় বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা পৌর সভার ভোগত-নরেন্দ্রপুর এলাকার আলাউদ্দীন খাঁন বাবুর ১৪ মাসের শিশু পুত্র আবিদ খাঁন, সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় দেওলী দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী সাক্ষাওয়াত হোসেনের কন্যা রুপা খাতুন (১৫) ও কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন প্রতাপপুর গ্রামের পল্লী চিকিৎসক শাহাবুদ্দিনের স্ত্রী আয়শা খাতুন (৪৫)।
উপজেলায় ডেঙ্গু রোগের প্রাদূর্ভাব বেড়েছে।
কেশবপুর উপজেলা সরকারি হাসপাতালের ডাক্তার আলমগীর হোসেন এ প্রতিনিধি কে জানান,বৃহস্পতিবার ৫ অক্টোবর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ১৫ জনকে।



















