কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২১০ বার পঠিত

কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু UNESCO ঘোষিত ” The teachers wanted for the education we want: The global imperative to reverse the teacher shortage “. ( কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ অপরিহার্যতা) শির্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা তৈরীতে শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে
বৃহস্পতিবার ৫ অক্টোবর সকালে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন পালন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান এ প্রতিনিধি কে জানান,প্রথম বারের মতো সারাদেশের ন্যায়ে সরকারিভাবে কেশবপুর উপজেলার ৭২টি মাধ্যমিক বিদ্যালয়,৫২টি মাদ্রাসা ও ১২টি কলেজ এর শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিতি থেকে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন পালন করেন।



















