ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারী আটক

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৪৫ বার পঠিত

নেত্রকোণায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নেত্রকোনার পূর্বধলায় অভিযান চালিয়ে আমদানী। বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারীকে আটক করেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ এর দিক নির্দেশনায় এবং ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলমের নেতৃত্বে এস আই সঞ্জয় সরকার, এ এস আই মোঃ মফিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ অক্টোবর (বুধবার) দুপুর সাড়ে ১২ টার দিকে পূর্বধলা চৌরাস্তার ইলাশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারীকে আটক করে।

আটককৃত চোরাকারবারীরা হচ্ছে, নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার চন্ডীগড় গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ মাহফুজুল ইসলাম (২২) এবং পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নারায়ণ ডহর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ বোরহান উদ্দিন (৩৮)।

এ ব্যাপারে ডিবি’র এস আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে।
নেত্রকোণা, ০৪/১০/২৩ ইং

ট্যাগস :

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারী আটক

আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩