ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিরামপুরে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এসআই জহুরুল ও বন্ধু সুজন নিহত

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২০৩ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন আরোহী পুলিশের এসআই জহুরুল ইসলাম (৩৮) ও তার বন্ধু মোনায়েম হোসেন (সুজন) (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত দশটার দিকে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে বাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। মোটরসাইকেল এর নম্বর (দিনাজপুর ল- ১১-৮১২৭।

নিহতরা হলেন ফুলবাড়ি উপজেলার লক্ষীপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও লালপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে মোনায়েম হোসেন সুজন। জহুরুল ইসলাম নীলফামারী জেলায় ডিএসবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাতে বিরামপুর হতে যাত্রীবাহী বাস ওমর ফারুক পরিবহন নঁগার দিকে যাচ্ছিলো সামনের দিক থেকে আসা দুই জন যাত্রীসহ একটি মোটরসাইকেল বিরামপুর পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে বাইকের দুই জন আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। আহত দুই জনের মধ্যে একজনের শরীরে পুলিশের পোশাক পড়া ছিলো। এঘটনায় স্থানীয়রা যাত্রীবাহী পরিবহনটিকে আটক করে থানায় জমা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার।

তিনি জানান, বিরামপুর কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাইকের দুই জন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। তিনি আরও জানান, দূর্ঘটনার খবর সাথে সাথে পুলিশ পাঠিয়ে দেই। পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে এসেছে। সেই সাথে স্থানীয় জনতা কতৃক আটক বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত জহুরুল ইসলাম নীলফামারী জেলার ডিএসবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। তিনি আজ রাজশাহী বিজ্ঞ আদালতে স্বাক্ষী শেষে নিজ বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে আসছিলেন বলে জানান তিনি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিরামপুরে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এসআই জহুরুল ও বন্ধু সুজন নিহত

আপডেট সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩