ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গোয়ালন্দে ৩ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় ম‍্যাচ আগামীকাল ৫ অক্টোবর (বৃহস্পতিবার)

মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৬৮৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে ও ফুটবলের সোনালী অতীতের স্মৃতি ফিরিয়ে আনতে “গোয়ালন্দ ফুটবল একাডেমী” কাপ ৩ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩” এর ৩য় ম‍্যাচ আগামীকাল ৫ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত মাসের ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতির আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে বিকেল ৪ ঘটিকায় উজানচর ইউপি সোনালী অতীত ক্লাব বনাম দৌলতদিয়া ইউপি সোনালী অতীত ক্লাবের মধ‍্যকর খেলা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনীর পর্দা নামে।

টুর্নামেন্টটির বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘গোয়ালন্দ ফুটবল একাডেমী’।

উল্লেখ্য, টুর্নামেন্ট জুড়ে তিন দলে সোনালী অতীতের নামকরা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। এক কথায় বলা যায় টুর্নামেন্টটিতে গোয়ালন্দ উপজেলার সাবেক জনপ্রিয় সোনালী অতীতের অনেক খেলোয়াড়ের মিলনমেলা ঘটছে।

উদ্বোধনী খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

টুর্নামেন্টটি উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

টুর্নামেন্ট জুড়ে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছেন দেশ ও জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রতিদিনের খবর ও রাজবাড়ী মেইল ডটকম।

টুর্নামেন্ট সম্পর্কে আয়োজক কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন জানান, খেলাধুলায় যুব সমাজকে মাঠমুখী করতে, উপজেলার বিভিন্ন মাঠে খেলার জাগরণ এবং সাবেক খেলোয়াড়দের একটা মিলনমেলা করতেই আমাদের এমন উদ্যোগ। এ টুর্নামেন্টের খেলায় উপজেলার সাবেক ও জনপ্রিয় অনেক ফুটবলার অংশ নিচ্ছেন।

গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি ও টুর্নামেন্টের সদস্য সচিব গোলাম মোস্তফা সোহাগ জানান, গোয়ালন্দ ফুটবল একাডেমী গোয়ালন্দের খেলাধুলার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। গোয়ালন্দের খেলোয়াড়দের মাঠমুখী করতে এবং সোনালী অতীতের জনপ্রিয় খেলোয়াড়দের একত্রিত করতেই এমন আয়োজন। টুর্নামেন্টের ৩য় ম‍্যাচ আগামীকাল ৫ অক্টোবর (বৃহস্পতিবার) দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে গোয়ালন্দ পৌর সোনালী অতীত ক্লাব বিকেল ৪ টায় উজানচর ইউপি সোনালী অতীত ক্লাবের মুখোমুখি হবে। তিনি আরও বলেন, টুর্নামেন্টের ফাইনাল খেলা এমাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গোয়ালন্দে ৩ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় ম‍্যাচ আগামীকাল ৫ অক্টোবর (বৃহস্পতিবার)

আপডেট সময় : ০২:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩