পীরগঞ্জে সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে দিনব্যাপী মতবিনিময় করলেন- সিরাজ
- আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৬৯১ বার পঠিত

বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য ও অর্জন বিষয়ে উপজেলার তিনটি ইউনিয়নে প্রায় অর্ধশতাধিক জনগুরত্বপৃর্ণ স্হানে তৃণমূলের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রীর ভাতিজি জামাই সিরাজ।
সিরাজুল ইসলাম সিরাজ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর ৬ পীরগঞ্জ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ।
গতকাল ৩রা অক্টোবর মঙ্গলবার বেলা তিন ঘটিকার সময় পীরগঞ্জ পৌরসভার তার নিজস্ব রাজনৈতিক কার্যালয় থেকে অর্ধশতাধিক মটরসাইকেল খোলা ট্রাক ও তার নিজস্ব ব্যবহৃত পাজোরো গাড়ি বহর নিয়ে পীরগঞ্জ ইউনিয়নের আমতলি বাজার ‘শানের হাট ইউনিয়নের ডুবারপুকুর বাজার ‘পালানু শাহাপুর আশ্রায়ন প্রকল্প’ রাউতপাড়া খন্দকার পাড়া ‘কাউয়ার পুকুর বাজার ‘বিশ মাইল ‘বড় দরগা ‘হাজিপুর ‘ ভগবান পুর’ আমতলির বাজার ‘শানের হাট বাজার ‘পার্বতী পুর ‘ দামোদরপুর’এনায়েত পুর মাদ্রাস বাজার ‘এনায়েত পুর বাজার ‘জাহাঙ্গীরাবাদ হাট’ বদরস্টান্ড ‘পাচগাছী ইউনিয়ন পরিষদ মাঠ’ কদমতলি বাজার ‘এবং মিঠিপুর ইউনিয়নের মন্ডলের বাজারে মতবিনিময় সভা করে গভীর রাতে পীরগঞ্জ রাজনৈতিক কার্যালয়ে ফিরে আসেন ।
এ সময় সিরাজ বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য ও অর্জন বিষয়ে তৃণমূলের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি পীরগঞ্জের মানুষের অন্তরের চাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্হানীয় যে কাউকে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আহ্বান জানান ।



















