ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে পাঠ্যবই বিক্রির ঘটনায় প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ১০:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৩১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যালয়ের পাঠ্যবই বিক্রির ঘটনায় জড়িত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার০৩ অক্টোবর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নান্দাইল উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে নান্দাইল- ত্রিশাল হাইওয়ে সড়কে স্হানীয় এলাকাবাসী অভিবাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের আনসার কমান্ডার মোঃ কাজিমদ্দিন, অভিভাবক মোঃ তাজুল ইসলাম, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম প্রমূখ। বক্তারা ঘটনায় জড়িত প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ ও সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের অপসারণসহ জরিতদের সঠিক বিচারের দাবী জানান।

এ ব্যাপারে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন,তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যাবস্হা গ্রহন কর হবে।

উল্লেখ্য, নান্দাইল উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্কুল বন্ধের দিন ৬ষ্ট থেকে ১০ম শ্রেনি পর্যন্ত ২০২১/২২/২০২৩ ইং শিক্ষাবর্ষের ৪০২৯পিস সরকারি পাঠ্যবই বিক্রি করে দেওয়ার সময় একটি পিকাপ ট্রাক ভর্তি পাঠ্যবই আনসার কমান্ডার মোঃ কাজিমদ্দিনের সহযোগিতায় এলাকাবাসি আটক করেন।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাৎক্ষণিক নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ঘটনাস্হল পরিদর্শন করে আটক বইগুলো ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিনের জিম্মায় রাখেন। সেইসাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাখারুল ইসলামকে এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্হা নেওয়ার নির্দেশ প্রদান করেন। পরে এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত স্হানীয় এলাকাবাসী অভিবাবকদের উদ্যোগে মানববন্ধনে প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদের অপসারণ ও বিচারের দাবী জানান হয়।

নান্দাইলে পাঠ্যবই বিক্রির ঘটনায় প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩