ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুর বিভাগীয় রোডমার্চ নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৯৯ বার পঠিত

সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবিতে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করতে সাংবাদিক সম্মেলন করেছে বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে ফরিদপুর বিভাগীয় বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলনে সমাপনী সভার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের অবহিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক চিফ হুইফ জয়নুল আবেদীন ফারুক, জহিরুল হক শাহজাদা মিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, মোঃ সেলিমুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া পিংকু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, একে কিবরিয়া স্বপন প্রমুখ। এ সময় আব্দুল আউয়াল মিন্টু বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় থেকে আমাদের রোডমার্চ শুরু হবে। এরপর ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়, তালমা হয়ে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোড মার্চ শেষ হবে। মোট সাতটি পথসভা হবে বলে তিনি জানান। এসময় তিনি রোড মার্চ সফল করতে প্রশাসন সহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি। এ পর্যন্ত যতগুলো রোড মার্চ হয়েছে তার কোনটিতেই সংঘাতের ঘটনা ঘটেনি। আশা করছি আমরা আগামীকালও আমাদের রোডমার্চ সফল ভাবে শেষ করতে পারবো। রোডমার্চে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ট্যাগস :

ফরিদপুর বিভাগীয় রোডমার্চ নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩