ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চুকনগর গোলাম রোডে হাটু পানি ২০টি পরিবার পানিবন্ধী

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া, (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ৭১৪ বার পঠিত

একটানা বৃষ্টি ও ভদ্রা নদীর জোয়ারে ডুমুরিয়া উপজেলার চুকনগর গোলাম রোডে হাঁটু পানিজমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, চুকনগরের প্রাণকেন্দ্র গোলাম রোডের দু’ধারে শতাধিক দোকান, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো মালিয়া হক পাবলিক স্কুল, সানরাইজ প্রি ক্যাডেড স্কুল ও আইডিয়াল প্রি-ক্যাডেড স্কুল।

রাস্তায় হাঁটু পানি জমে থাকায় শত শত কোমলমতি শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত করতে দারুন অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা হাটু পানি ভেঙ্গে যেতে পারছে না। ফলে প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ হয়ে গেছে। চুকনগরের আব্দুল হামিদ গাজী জানান, নরনিয়া গ্রাম হতে চুকনগর ভদ্রা নদী পর্যন্ত একটি পুরানো খাল ছিল ওই খাল দিয়ে নরনিয়া, রুস্তমপুর গ্রামের পানি নিষ্কাশন হয়ে ভদ্রা নদীতে পড়তো।

দীর্ঘদিন খাল খনন না হওয়ায় খালটি ভরাট হয়ে পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও তা আজও কার্যকর হয়নি। প্রবল পানির চাপে কমপক্ষে ২০ টি বসত বাড়ির উঠানে হাঁটু পানি জমে গেছে। তাছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাটু পানি জমে রয়েছে।
ওই তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না।

অভিভাবক এস এম মাসুদ রানা বলেন, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে থাকে। স্কুল মাঠে জলাবদ্ধতার কারণে ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করতে পারছে না। তাতে গোটা অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।এভাবে পানি জমে থাকলে বিভিন্ন রোগ পীড়ায় ওই এলাকার মানুষ আক্রান্ত হতে পারে। এলাকাবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে জন্য উর্ধতন কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

এবিষয়ে স্থানীয় ৫নং আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন প্রতিদিনের খবরকে বলেন আরসিসি প্রকল্প দিয়েছি, খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।

চুকনগর গোলাম রোডে হাটু পানি ২০টি পরিবার পানিবন্ধী

আপডেট সময় : ০৪:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩