রোড মার্চ শুরু ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপি
- আপডেট সময় : ১২:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৯৫ বার পঠিত

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।আজ সকাল রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল থেকে উদ্বোধনী সমাবেশের পর রোডমার্চ শুরু হয় তারপরে।
ময়মনসিংহের ত্রিশালে রোডমার্চের উদ্বোধনী সমাবেশ করে
ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে ১১৪ কিলোমিটার পথে ময়মনসিংহের চুরখাই বাজার, সম্ভুগঞ্জ চায়না মোড়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ উত্তরসহ কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে বলে নেতাদের আলোচনা করে থাকেন । পরে কিশোরগঞ্জের লতিফাবাদ মোড় চক্ষু হাসপাতাল সংলগ্ন ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে বলে বলেছেন ।
রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। উদ্বোধনী সমাবেশে তারা বক্তব্য দেন।



















