সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত
মানিক কুমার দাস, ফরিদপুর :
- আপডেট সময় : ০৪:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

ফরিদপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) ইয়াসিন কবিরের সভাপতিত্বে,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান , মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা খানম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে কন্যা শিশুদের অধিকার ও প্রাপ্যতা নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


















