ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নৌকায় ভোট দিলে সকলের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা হবে: জিল্লুল হাকিম এমপি

মো: শামীম হোসেন, পাংশা( রাজবাড়ী) :
  • আপডেট সময় : ১১:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২৫৮ বার পঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ইউনিয়নের বাংলাদেশ হাঠ মোড় ঈদগাঁহ মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম।

বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খারুজ্জাম খায়ের, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা ও গবিন্দ কুমার কুণ্ডু, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সামসুল আলম মৃধা, মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ আরও অনেকে।

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি জিল্লুল হাকিম বলেন, শেখ হাসিনাকে ভোট দিলে দেশের আরও উন্নয়ন হবে। মানুষের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা হবে। তাই দেশের উন্নয়নের স্বার্থে এবং শান্তিতে থাকতে আবরও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

এ কর্মী সমাবেশে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যোগদেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

নৌকায় ভোট দিলে সকলের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা হবে: জিল্লুল হাকিম এমপি

আপডেট সময় : ১১:১৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩