ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীতে যুবলীগের ১৯ বছর পর কমিটি গঠন সভাপতি শওকত সম্পাদক সোহেল

মো: শামিম হোসেন- রাজবাড়ী:
  • আপডেট সময় : ১০:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১৬১ বার পঠিত

১৯ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ঠা মার্চ) বেলা ১১টার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি হিসেবে মো. শওকত হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নুরুজ্জামান
মিয়া সোহেল এর নাম ঘোষণা করেন ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের
চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এ সময় সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করেন,সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সম্মেলনের প্রথম অধিবেশনে (আলোচনা সভা) জেলা যুবলীগের আহবায়ক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান (এমপি), রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রমূখ।

রাজবাড়ী পৌরসভা হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি হিসেবে মো. শওকত হাসান ও
সাধারণ সম্পাদক হিসেবে মো. নুরুজ্জামান মিয়া সোহেল এর নাম ঘোষণা করা হয়।

ট্যাগস :

রাজবাড়ীতে যুবলীগের ১৯ বছর পর কমিটি গঠন সভাপতি শওকত সম্পাদক সোহেল

আপডেট সময় : ১০:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩