ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মার্কিন রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতে বললেন-সাবেক ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০৩:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮১ বার পঠিত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজ দেশে ফিরে যেতে বললেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে নাজমুল লেখেন, ‘আমরা আপনার কর্মকাণ্ডে খুবই উদ্বিগ্ন, আপনি বাংলাদেশে ইতোমধ্যে আপনার সীমা লঙ্ঘন করেছেন। মনে রাখবেন, এটি ১৯৭৫ সাল নয়, এটি ২০২৩।

এখন আমাদের জনগণ অনেক ঐক্যবদ্ধ ও আপনাদের (মার্কিন যুক্তরাষ্ট্রের) নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সচেতন। দয়া করে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে যান।’

এদিকে, পিটার হাসকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বাস্তবতা হলো তাদের কোনো অধিকার নেই। সুতরাং দে মাস্ট বি কোয়াইট। তারা চুপ করে থাকবে। আমি যেটা বললাম, তাদের ভিসানীতি দেখে দিনের শেষে কিন্তু তারাই লজ্জিত হবে। আর হিউম্যান রাইটসের কথা, যুক্তরাষ্ট্রের চেয়ে আমাদের হিউম্যান রাইটস অনেক বেশি। যে দেশে প্রতিদিন পুলিশ কালো লোকদের গুলি করে মারছে। এগুলো কি আমরা চোখে দেখি না? তাই আমাদের এখন উচিত তাদের ইগনোর করা এবং তাদের যে রাষ্ট্রদূত এগুলো কথা বলছে তাকে বের করে দেওয়া।’

ট্যাগস :

মার্কিন রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতে বললেন-সাবেক ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৩:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩