বাগেরহাটের চিতলমারীতে ৪০২ পিস ইয়াবা সহ এক মহিলা আটক
- আপডেট সময় : ০৩:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৪০৮ বার পঠিত

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে আয়শা আক্তার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে পরান পুর গ্রাম থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত আয়শা আক্তার উপজেলার পরান পুর গ্রামের মাসুদ শেখ এর স্ত্রী এবাং ওই সময় তার স্বামী পালায় যায় ।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, চিতলমারী থানা ও বড়বারিয়া পুলিশ ক্যাম্প এর অভিযানে উপজেলার পরানপুর গ্রামের মাসুদ শেখের বাড়ি থেকে আয়শাকে আটক করা হয়েছে। আটককৃত আয়শার কাছ থেকে ৪০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে এবং তার স্বামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সময় আয়শার স্বামী মাসুদ শেখ দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আয়শার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
তিনি আরো জানান পুলিশ সুপার মহাদয়ের দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবাং মাদকের বিরুদ্ধে আপোষ হিন চিতলমারী পুলিশ।



















