ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরিষাবাড়ীতে মতবিনিময় সভা

শো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০৫:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৯৩ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ও দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর)বিকেল ৪ টায় সরিষাবাড়ী উপজেলা কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সমর্থক গোষ্ঠীর আয়োজনে কামরাবাদ ইউনিয়ন পরিষদ এর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন এর প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়। ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম এর সভাপতিত্বে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান এলিন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ ছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়ার সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল,বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মাসুদ রানা, কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের,বিপুল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম বাভুল,প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য আক্তারুজ্জামান আক্তার,উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম,এলিনের সহ ধর্মিনী ফারহানা সুমা সহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনিছুর রহমান এলিন তার বক্তব্যে বলেন,আমার বিশ্বাস আমি নৌকার টিকিট আমিই নিব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন এবং আমাদের জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন তাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি যাকে নৌকার মনোনয়ন দিবেন আমরা তাকেই আমাদের এই আসন থেকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে সবাই ভোট দিবেন।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরিষাবাড়ীতে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩