ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজবাড়ীতে ডেঙ্গুতে প্রাণ গেল যুব মহিলা লীগ নেত্রীর

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

ডেঙ্গুতে প্রাণ গেল যুব মহিলা লীগ নেত্রীর
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

রুমানা আক্তার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ছেলেসহ বাবার বাড়িতে বসবাস করতেন।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী জানান, চারদিন আগে হঠাৎ করে রুমানার জ্বর আসে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে তার ডেঙ্গু ধরা পড়ে। সেসময় তার রক্তের প্লাটিলেট ছিল ৮১ হাজার। তখন দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তার রক্তের প্লাটিলেট কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে যায়। রাত ১১ টার দিকে পদ্মা সেতু পার হবার পর রুমানা মারা যান।

যুব মহিলা লীগ নেত্রী রুমানার আকস্মিক মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীতে ডেঙ্গুতে প্রাণ গেল যুব মহিলা লীগ নেত্রীর

আপডেট সময় : ১১:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩