নান্দাইলে সেচ মর্টার চুরির সময় জনতার হাতে নাতে চোর আটক
- আপডেট সময় : ০৮:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ৩৫৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সেচ মর্টার সাদ্দাম(৩০) নামে এক চুরকে হাতে নাতে ধরল জনতা।
উপজেলার চরশ্রীরামপুর মাইজপাড়া গ্রামে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মৃত শহর আলীর পুত্র আহাদুল (৫০) প্রতিদিনের মত বাড়ীর পাশে ধান ক্ষেত দেখতে গিয়ে দেখে ধান জমিতে থাকা সেচের মর্টার খুলে নিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে একই গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্রআফাজ ও আহাদুল দৌড়ে গিয়ে সেচ মর্টার সহ চুরকে ধরে ফেলে।চুর ধরায় শত লোক জমা হয়ে উত্তেজিত হলে ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারের কাছে নিয়ে গেলে চেয়ারম্যান চুরকে নান্দাইল মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
শাজাহান ছিদ্দিক হোসেন, সবুজ মিয়া ও সোহেল জানান চরশ্রীরামপুর গ্রাম থেকে গত দুই তিন মাসে ২০/২৫ টি সেচ মর্টার ও ৭/৮ টি ট্রান্সফরমার চুরি হয়েছে এবং চোরদের সংঘবদ্ধ চক্র রয়েছে।
ধৃত চুর উপজেলার খারুয়া ইউনিয়নের নাগপুর গ্রামের মৃত মিজু হোসেনের পুত্র সাদ্দাম সে ইতিপূর্বে চুরির ঘটনায় ৪ মাস জেল হাজতে ছিল বলে জানা যায়।



















