ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নির্মানাধীন দুর্গা প্রতীমা ভাংচুরের ঘটনায় মামলা

মানিক কুমার দাস, ফরিদপুর:
  • আপডেট সময় : ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২৭৯ বার পঠিত

ফরিদপুরের শহরতলির তাম্বুলখানায় একটি মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে নির্মিত বিভিন্ন প্রতীমা ভাঙচুর করে ক্ষতিসাধন করার ঘটনায় মামলা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদ সভা করে দোষীদের শাস্তির দাবি করেছে আওয়ামী লীগ। গত সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা বাজার সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গা পূজা উপলক্ষে নির্মানাধীন দুর্গা, লক্ষী ও সরস্বতী প্রতীমার একটি করে হাত এবং গণেশ প্রতীমার মাথা ভেঙ্গে ফেলা হয়।

এ ঘটনা ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভবেশ দাস বাদী হয়ে আজ্ঞাতনামা ব্যক্তিদের নামে গত মঙ্গলবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। কৈজুরি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠু নাগ জানান, গত সোমবার ছিল তাম্বুল খানা বাজারের সাপ্তাহিক হাটের দিন। হাটের দিন রাত সাড়ে ১২টা ১টা পর্যন্ত বাজারে লোকজন থাকে।

এ নাশকতামূলক ঘটনাটি ঘটেছে রাত ১টার থেকে মঙ্গলবার ভোরের কোন এক সময়ে। তিনি বলেন, ২০২১ সালের জুন মাসে তাম্বুলখানা বাজারের সার্বজনিন কালীমন্দিরের কলাপিবল গেট থেকে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছিল। তখন বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভাংচুরের সাথে জড়িত এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন,একটি দুষ্টচক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। প্রতিমার ভাঙ্গা অংশের আঙ্গুলের চাপা নেওয়া হয়েছে, তা দিয়ে এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :

নির্মানাধীন দুর্গা প্রতীমা ভাংচুরের ঘটনায় মামলা

আপডেট সময় : ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩