ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

মিঠাপুকুরে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৬:৪৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯৮ বার পঠিত

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতেই দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (১৭ সেপ্টেম্বর)বিকাল ৪.৩০ ঘটিকার দিকে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

১৭ টি ইউনিয়ন পরিষদের ১৭ টি স্টলসহ সর্বমোট ২১ টি স্টলের সমন্বয়ে এ মেলার উদ্বোধন করা হয় মিঠাপুকুর উপজেলা প্রকৌশলী জনাব মোঃ আখতারুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মাননীয় জাতীয় সংসদ সদস্য -২৩ রংপুর -৫(মিঠাপুকুর)ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এইচ এন আশিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন সরকার,মিঠাপুকুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার জেসমিন,বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হক মিন্টু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এন আশিকুর রহমান জানান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে । উপজেলা পরিষদকে শক্তিশালী করতে হবে ।শহর ও গ্রামের যে ভেদাভেদ ছিলো তা অনেকাংশেই কমে গেছে আরো কমে যাবে এবং যে শ্লোগান আছে আমাদের “গ্রাম হবে শহর” তা অতি দ্রুত এই স্থানীয় সরকারের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে ।

মিঠাপুকুরে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩