ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বাবা আর নেই

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৪:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৬৬ বার পঠিত

“আমার বাবা আর নেই,সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’’ কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করে বাবা হারানোর কথাটি জানিয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত মুখ পেসার রুবেল হোসেন। আজ সকালে ফেসবুকে তিনি এই পোস্টটি দেন। পোস্টটিতে তিনি সকলের কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেছেন।

কয়েকমাস আগেও বাবাব অসুস্থতার খবর জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছিলেন রুবেল হোসেন।সে সময় ফেসবুকে দেওয়া পোস্টে রুবেল লিখেছিলেন,‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।

জানা গেছে রুবেল হোসেনের বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আজ সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।রুবেল হোসেন বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব বাসাবাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। মরহুমের জানাজার নামাজ রবিবার আসর নামাজ বাদ বাগেরহাট পৌর শহরের রুপা চৌধুরী পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বাবা আর নেই

আপডেট সময় : ০৪:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩